ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন। গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা

ভারতীয় ৪ নাগরিকসহ ৫ চোরাকারবারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ৩৩০ বার পড়া হয়েছে

ভারতীয় ৪ নাগরিকসহ ৫ চোরাকারবারী আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতীয় বিপুল পরিমাণ কাপড় ও হুইস্কী নিয়ে আসা ৪ ভারতীয় নাগরিকসহ ৫ চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্প। মঙ্গলবার রাতে জেলার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার ধরখার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ভারতের কলকাতা রাজ্যের নারকেলডাঙ্গার ডাঃ এম. এন. চ্যাটার্জী সরণী এলাকার আমানত হুসাইন (৫২) ও একই এলাকার মোঃ আদিল (২৫), নারকেলডাঙ্গা উত্তর রোডের আকিল আহমেদ (৪৫), কেশব চন্দ্র সেন রোডের মাঃ তৌসিফ আন্সারী (২৮) ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ স্বপন (৩০)। আজ বুধবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে আখাউড়া উপজেলার ধরখার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে ব্যাপক তল্লাশি চালায় র‌্যাবের আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন হায়েস গাড়িটিতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পাঁচশত পিস ভারতীয় অন্তর্বাস, ১শ ২০ পিস ভারতীয় থ্রি পিস, চার বোতল হুইস্কী, দুই বোতল মদ, নগদ ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকা এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। র‌্যাব ১৪ এর সিনিয়র সহকারী পরিচালক রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারত থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে ভারতীয় থ্রি পিস, অন্তর্বাস, হুইস্কি ও বিয়ার জাতীয় মাদক দ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণশেষে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয় ৪ নাগরিকসহ ৫ চোরাকারবারী আটক

আপডেট সময় : ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২