ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঝড়ে মেঘনা নদীতে পণ্যবোঝাই ট্রলার ডুবি ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ৪২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝড়ের কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে ‘মাজু মাঝি’ নামের পণ্যবোঝাই ষ্টিলবডি ট্রলার (নৌকা) ডুবে যায়। এতে ৭ লক্ষাধিক টাকার মালামাল তলিয়ে গেছে পানির নিচে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেঘনা নদীর পূর্বপাড়ে উপজেলার পানিশ্বর ও নরসিংহপুর এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ট্রলারের চালক জানায়, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ভৈরব বাজার থেকে ব্যবসায়িদের মালামাল নিয়ে সরাইলের অরূয়াইল বাজারের উদ্যেশ্যে রওনা দেয়। নরসিংহপুর এলাকার কাছাকাছি আসার পর প্রবল গতিতে শুরূ হয় ঝড় ও বৃষ্টি। নদীতে বেড়ে যায় ঢেউয়ের তোড়। ঢেউয়ের তোড়ে কাত হয়ে এক সময় ট্রলারটি ডুবে যায়। পাড়ের কাছাকাছি হওয়ায় টুলারে থাকা লোকজন সাঁতার কেটে প্রাণ রক্ষা করেন। ট্রলারে থাকা জ্বালানি তেলের ড্রাম গুলো ভেসে থাকলেও অন্য সব মালামাল পানির নিচে তলিয়ে যায়। ওই মাল গুলি রক্ষা করা সম্ভব হয়নি। মালের আনুমানিক মূল্য হবে ৭ লক্ষাধিক টাকা। ট্রলারের পরিচালক অরূয়াইল গ্রামের আলী মিয়া জানান, ট্রলারের মালিক পাকশিমুল গ্রামের মুকসুদ আলী। ট্রলারটি প্রতিদিন সকাল ১০টায় অরূয়াইল বাজার থেকে যাত্রী নিয়ে ভৈরব যায়। ব্যবসায়িদের মালামাল নিয়ে বিকেল ৩ টায় ভৈরব থেকে অরূয়াইল বাজারের উদ্যেশ্যে রওনা করে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝড়ে মেঘনা নদীতে পণ্যবোঝাই ট্রলার ডুবি ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৪:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২