ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

বঙ্গবন্ধু পদক পেলেন কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ৫২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক নোয়াখালী প্রতিদিন এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে “বাংলাদেশ ভারত মৈত্রীর ৫১ বছর পূর্তি” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার রবিবার ১৫ মে ২০২২ ভারতের কলকাতার দমদম মিউনিসিপলিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দৈনিক নোয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক রফিকুল আনোয়ার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের এমএলএ বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক সৌগত রায়, বিধায়ক শ্রী রামেন্দু সিংহ রায়, উপমহাদেশের প্রথম ‘ও হেনরী’ আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সাহিত্যিক অমর পাল, রাষ্ট্রীয় পুরষ্কার প্রাপ্ত কবি অরুন কুমার চক্রবর্তী, কল্যানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার, সহ-উপাচার্য অধ্যাপক ড. গৌতম পাল, খ্যাতিমান সাহিত্যিক রাজর্ষি মজুমদার, দমদম পৌরসভার চেয়ারম্যান শ্রী হরেন্দ্র সিং, ভাইস-চেয়ারম্যান শ্রী বরুন নট্ট প্রমুখ। দর্শক-স্রোতা হিসেবে উপস্থিত ছিলেন তিন শতাধিক কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানে বিভিন্ন শাখায় গুরত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিকে “বঙ্গবন্ধু পদক” এ ভূষিত করা হয় । তারমধ্যে সাহিত্য সেবায় অবদান রাখার জন্য “বঙ্গবন্ধু পদক” এ ভূষিত হোন ব্রাহ্মণবাড়িয়ার কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন। কবি আমির হোসেন নব্বই দশকের মাঝামাঝি থেকে লেখালেখির সাথে সক্রিয় হোন। কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, গবেষণা, গ্রন্থালোচনা, সম্পাদনাসহ বহু গ্রন্থের প্রণেতা এ লেখক নিয়মিত লিখে যাচ্ছেন দেশ ও দেশের বাইরের অসংখ্য জাতীয় দৈনিকের সাহিত্যের পাতা, শীর্ষস্থানীয় সাহিত্যের ছোট কাগজ বা লিটল ম্যাগ, সাহিত্য সংকলন ও বিভিন্ন ম্যাগাজিনে। কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন ১৯৭৩ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্য সেবায় অবদান রাখার জন্য তিনি ইতোপূর্বেও তিনি বিভিন্ন খ্যাতনামা সংগঠন থেকে পুরুষ্কার ও পদকে ভূষিত হোন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধু পদক পেলেন কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন

আপডেট সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২