ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০

বাল্যবিবাহ বন্ধে কঠোর আইনের প্রয়োগ বাস্তবায়ন করতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ৩৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ নিরোধ বিষয়ক আলোচনায় কমিশনার মোঃ আব্দুল হালিম, জনসচেতনতা নয়, বাল্যবিবাহ বন্ধে কঠোর আইনের প্রয়োগ বাস্তবায়ন করতে হবে

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোঃ আব্দুল হালিম বলেছেন, কেবল জনসচেতনতা দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব নয়। বরং বাল্যবিবাহ বন্ধে কঠোর আইনের প্রয়োগ বাস্তবায়ন করতে হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাল্যবিবাহ বন্ধে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দকে এ সংক্রান্ত আইন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। যেখানে বাল্যবিবাহের আয়োজন হবে সেখানেই সংশ্লিষ্টদের সহায়তায় কঠোর আইন প্রয়োগ করতে হবে। তবেই এ সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। তিনি বাল্যবিবাহ বন্ধে সকলকে যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ইপসার বিভাগীয় ম্যানেজার ফারহানা ইদ্রিসসহ জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কানাডার অর্থায়নে এনজিও সংস্থা ইপসার আয়োজনে ও প্ল্যান ইন্টার ন্যাশনাল এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মশালায় মোট ১৪০ জন অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাল্যবিবাহ বন্ধে কঠোর আইনের প্রয়োগ বাস্তবায়ন করতে হবে

আপডেট সময় : ০৭:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২