ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি

ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান সংস্কৃতিজন হাসান আরিফের মৃত্যুতে সাহিত্য একাডেমির শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২ ৪৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর মৃত্যুতে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ সংগঠনের সকলেই এক বিবৃতিতে শোক জানিয়েছেন। কবি জয়দুল হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হাসান আরিফ দুই বাংলার জনপ্রিয় ব্যক্তিত্ব। সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদান অসামান্য। তাঁর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। গত বছরের ২ ডিসেম্বর করোনা পজিটিভ হন হাসান আরিফ। পরদিন ৩ ডিসেম্বর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন তিনি। আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে সামনে থেকে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন হাসান আরিফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান সংস্কৃতিজন হাসান আরিফের মৃত্যুতে সাহিত্য একাডেমির শোক

আপডেট সময় : ০৭:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২