ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২ ৩৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়ার বাসিন্ধা প্রবাসী ইকবাল হোসেন (৩৫) নামের এক যুবক আজ বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। দুই সন্তানের জনক ইকবাল আব্দুর রউফ মিয়ার ছোট ছেলে। সামাজিক ও পরোপকারি ইকবালের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও তার শিশু সন্তানকে বাঁচানোর চেষ্টা করে গেছেন ইকবাল।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রায় ৮-১০ বছর সৌদী আরবে ছিলেন ইকবাল। গত কয়েক বছর আগে একেবারে দেশে এসে পড়েছেন তিনি। মা বাবা স্ত্রী সন্তানদের নিয়ে ভালই চলছিল ইকবালের পরিবার। অভাব না থাকায় সবসময় পরোপকারেই ব্যস্ত থাকতেন। বাড়ির পাশেই প্রায় ৫-৬ বিঘা পরিমাণ একটি জমি। ওই জমিটিতে গ্রামের ছেলেদের খেলাধূঁলার আয়োজন করতে দিতেন। যেকোন প্রতিযোগিতা বা অনুষ্ঠানে পাড়ার ছেলেদের পাশে দাঁড়াতেন। সম্প্রতি ইকবাল ওই জায়গাটির চারিদিকে প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ করেছেন। প্রতিদিন সকালবেলা পাশেই বিদ্যুতের মেইনলাইনে সংযোগ দিয়ে মটরের সাহায্যে দেওয়ালে পানি দিতেন। অন্যান্য দিনের মত গতকালও সকালে মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে পড়েন। এক সময় পাশের পুকুরে ছিটকে পড়েন। আশপাশের লোকজন এসে ইকবালকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই ইকবাল হোসেনের লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১০:২১:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২