ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক ভাষা দিবসে ২৪৪তম বেওয়ারিশ মরদেহ দাফন করল ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত আন্তঃনগর ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি

১৪ ফেব্রুয়ারি! শফিক রেহমানের লাল গোলাপ ও ভালবাসা দিবস বনাম ৫০ জন শহীদের স্মরণে স্বৈরাচার প্রতিরোধ দিবস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ১০১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি কি ঘটেছিলো সেদিন কেনইবা ১ জন না ২ জন না একসাথে ৫০ জন ছাত্রকে গুলি করে মেরে ফেলা হয়। গ্রেফতার করা হয় ১১০০ ছাত্রকে। সে ইতিহাস জানতে হলে ফিরে তাকাতে হবে ইতিহাসের পেছনে যখন সামরিক শাসক জেনারেল এরশাদের শিক্ষামন্ত্রী ড. মজিদ খান ১৯৮২ সালের ২৩শে সেপ্টেম্বর একটি নতুন শিক্ষানীতির প্রস্তাব করেন। এবং সেই শিক্ষানীতি অনেকটা পাকিস্তান সরকারের আমলে প্রণীত শরীফ শিক্ষা কমিশন বা হামিদুর রহমান শিক্ষা কমিশনের আদলে সেখানে প্রথম শ্রেণী থেকেই আরবি ও দ্বিতীয় শ্রেণী থেকে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়। উচ্চশিক্ষা অর্জনের জন্য মাপকাঠি করা হয় মেধা অথবা পঞ্চাশ শতাংশ ব্যয়ভার বহনের ক্ষমতা। অর্থাৎ টাকা যার শিক্ষা তার এই নীতি বাস্তবায়ন ছিল মূল উদ্দেশ্য। কিন্তু এদেশের অদম্য সাহসী ছাত্র সমাজ তা প্রতিহত করতে ঐ শিক্ষা কমিশন বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দেন এরই ধারাবাহিকতায় ১৪ই ফেব্রুয়ারিতে স্মারকলিপি দিতে শিক্ষার্থীরা মিছিল করে সচিবালয়ের দিকে যাবার সময় পুলিশ গুলি চালায়। ”সেদিন পুলিশের গুলিতে অন্তত ৫০জন নিহত হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু দুজনের মৃতদেহ পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী বাকি মৃতদেহগুলো গুম করে ফেলে। তাদের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে স্বজনদের কোন খোঁজ আর পাননি।”তবে হতাহতের এই সংখ্যার বিষয়ে তখন সরকারিভাবে কোন বক্তব্য দেয়া হয়নি।”সেদিন থেকে এই দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে বলা হয়’ কতটা অমানবিক নিষ্ঠুরতা কেটেছিল দিনটা একবার চিন্তা করলেই গা শিউরে ওঠে, আর অন্য দিকে বিশ্ব জুড়ে পালিত হাওয়া ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ১৯৯৩ সালের দিকে সাংবাদিক শফিক রেহমানের হাত ধরে বাংলাদেশ ভালোবাসা দিবস উদযাপন করতে শুরু করে। তরুণ-তরুণীর কাছে ভালোবাসা দিবস ব্যাপক উচ্ছাসের একটি দিন হয়ে ওঠায় চাপা পড়ে গেছে স্বৈরাচার প্রতিরোধ দিবস।

ফাহিম মুনতাসির

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৪ ফেব্রুয়ারি! শফিক রেহমানের লাল গোলাপ ও ভালবাসা দিবস বনাম ৫০ জন শহীদের স্মরণে স্বৈরাচার প্রতিরোধ দিবস।

আপডেট সময় : ০৯:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২