ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা

সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে এক যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সেতু থেকে তিতাস নদীতে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর। বৃহস্পতিবার (২২ জুন) রাত সোয়া ৯টার দিকে শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাতে সেতু থেকে তিতাস নদীর পানিতে এক যুবক ঝাঁপ দেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ওই যুবককে নদী থেকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। ওসি আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবগত করা হয়েছে। তারা এসে সার্ভারে যুবকের ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করবেন। মরদেহ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে এক যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩