ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা

সূর্য্যের আলো নিভে হঠাৎ ঘন কাল অন্ধকারে সরাইল সর্বত্র আতঙ্ক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে

সূর্য্যের আলো নিভে হঠাৎ ঘন কাল অন্ধকারে সরাইল সর্বত্র আতঙ্ক!

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সূর্য্যের আলো নিভে হঠাৎ ঘন কাল অন্ধকার নেমে আসে। দিনের বেলা আকস্মিক অন্ধকার ভাবনায় ফেলে দেয় মানুষকে। সাথে আকাশের বিকট শব্দ। বজ্রপাতের জ্বলকানিও আছে। সর্বত্র ছড়িয়ে পড়ে আতঙ্ক। চারিদিকে নারী পুরূষ ও শিশুরা চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকেন। আজ রোববার সকাল ৮টা ৫০ মিনিটে সরাইলের প্রকৃতিতে এমন অবস্থা দেখা দেয়। সরজমিনে দেখা যায়, আজ সকাল ৭টার পর সরাইলে সূর্য্যের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। ৮টার দিকে রোদ নেই। আকাশ মেঘাচ্ছন্ন। সকলেই প্রত্যাশা করছে স্বাভাবিক বৃষ্টির। সকাল ৮টা ৫০ মিনিটে হঠাৎ নিভে যায় সূর্য্যের আলো। সরাইলের আকাশে নেমে আসে ঘন কাল অন্ধকার। মাত্র ৩-৪ গজ দূরে কিছুই দেখা যাচ্ছে না। দিনের বেলায় আকস্মিক ভাবে এমন অন্ধকার ভাবনায় ফেলে দেয় সরাইলের মানুষকে। সাথে আকাশের বিকট শব্দ ও বজ্রের জ্বলকানি। ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে মানুষ। চারিদিকে নারী পুরূষ ও শিশুরা চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকেন। সড়কে চলাচলকারী যানবাহন গুলো থমকে দাঁড়ায়। হালকা বাতাসের সাথে মাঝারি ধরণের বৃষ্টি হয়। ১০ মিনিট পর পরিস্থির উন্নতি হতে থাকে। সকাল ৯টার দিকে অন্ধকার সরে আলোর দেখা মিলতে থাকে। মানুষ তখন স্বস্থির নি:শ্বাস ফেলতে থাকে। সকাল সোয়া ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। সড়কে চলতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ানো আজিজুল ইসলাম ও নাদির বলেন, দিনের বেলায় অমানিশার মত এমন অন্ধকার কখনো দেখিনি। ভেবেছিলাম এই কেয়ামত হয়ে যাচ্ছে। নতুবা বড় ধরণের ঝড় বা সাইক্লোন আসছে। আল্লাহর অশেষ মেহেরবাণীতে কিছুই হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। স্বস্থি পাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সূর্য্যের আলো নিভে হঠাৎ ঘন কাল অন্ধকারে সরাইল সর্বত্র আতঙ্ক!

আপডেট সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩