ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

সরাইলে মানিক মিয়া নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৪১৮ বার পড়া হয়েছে

নিহত মানিকের স্ত্রী সমিনা বেগম

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকার চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মারধর করে মানিক মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে খুনের অভিযোগ করছেন স্ত্রী ও স্বজনরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ বিলের পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দুই সন্তানের জনক মৃত এলেম মিয়ার ছেলে মানিক মিয়া মাছের ব্যবসা করতেন। আপন খালাত ভাই আসমত মিয়ার কাছ থেকে সুদের উপর ৫০ হাজার এনেছিলেন মানিক। মূল ও সুদের টাকার জন্য বেশ কিছু দিন ধরে মানিককে চাপ দিচ্ছিলেন আসমত। অভাবের কারণে টাকাটা দিতে পারছিলেন না মানিক। এতে ক্রমেই মানিকের উপর ক্ষুদ্ধ হচ্ছিলেন আসমত। মানিকের স্ত্রী সমিনা বেগম (৩২) জানান, মঙ্গলবার রাত ৭টার দিতে ৩-৪ জন লোক নিয়ে মানিকের বাড়িতে আসে আসমত। টাকা চাইলে মানিক সময় চান। এরপরই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আসমতের নেতৃত্বে অন্যরা মানিককে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারতে থাকে। এক সময় মাটিতে পড়ে যায় মানিক। মানিককে স্বজনরা প্রথমে কালীকচ্ছ বাজারে ও পরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যান। অবস্থার অননতি দেখে ব্রাহ্মণবাড়িয়ায় রেফার করেন কর্তব্যরত চিকিৎক। সেখানে নেওয়ার পর দায়িত্বে থাকা চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। মানিকের স্ত্রী সমিনা বেগম অভিযোগ করে বলেন, আসমত ও তার লোকজন এলোপাতাড়ি ভাবে আঘাত করে আমার স্বামীকে হত্যা করেছে। আর আসমতের স্বজনদের দাবী স্টোক করে মানিক মারা গেছেন। সরাইল পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শেহাবুর রহমান মানিক মিয়ার লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মানিক মিয়া নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ

আপডেট সময় : ১২:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩