ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সরাইলে মহান শহিদ দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৪০৬ বার পড়া হয়েছে

সরাইলে মহান শহিদ দিবস পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। শহিদদের স্মরণে পুষ্ফস্তবক অর্পণ করেন সংরক্ষিত আসনের (৩১২) নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম, নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল,স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, পুলিশ প্রশাসন, স্থানীয় ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাব, জাতীয় পার্টি, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা পূঁজা উদযাপন পরিষদ, ত্রিতাল সঙ্গীত নিকেতন, উদীচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আজ সূর্যোদয়ের সাথে উপজেলার সকল স্কুল কলেজ, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহ ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন বয়স ও শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, মাতৃভাষা বিষয়ে রচনা প্রতিযোগিতা। ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ সমূহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মন্দির ও গির্জায় করা হয়েছে প্রার্থনা। এ ছাড়া সরাইল মহিলা কলেজ, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও দোয়ার মাহফিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মহান শহিদ দিবস পালিত

আপডেট সময় : ১১:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩