ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী?

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ৩৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার শাহজাদাপুর গ্রামের ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত শাহিনের স্বজনরা বলছেন বিদ্যুতের ঘনঘন যাওয়া আসাই এ ঘটনার জন্য দায়ী। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, আজ সকালে নিজ বসতঘরে বিদ্যুতের সুইচে কাজ করছিলেন শাহিন। তখন বিদ্যুৎ ছিল না। কাজ করার এক ফাঁকে বিদ্যুৎ চলে আসে। তখনও চলমান ছিল শাহিনের কাজ। তাই বিদ্যুতের শট খেয়ে ছিটকে মাটিতে পড়ে যায় শাহিন। তাকে উদ্ধার করে দ্রূত শাহবাজপুর এলাকার এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান স্বজনরা। কিছুক্ষণ পরই শাহিন মারা যায়। শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ আসছিল। শাহিনের পরিবারের লোকজন কোন অভিযোগ নেই মর্মে স্বাক্ষর দিয়েছেন। তাই জানাযা শেষে এখনই দাফন হবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২