ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২ ৫০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাবিপ্রবিতে দায়িত্বরত অবস্থায় ভিসি ফরিদ উদ্দিন তার দায়িত্ব পালনে যে অপারগতার পরিচয় দিয়েছেন তারই প্রতিবাদে শাবিপ্রবির শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি ব্রহ্মবাড়িয়ার শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে, আজ ২৬জানুয়ারি, বুধবার, সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

শাবিপ্রবির শিক্ষার্থী জাকিয়া জান্নাত এর সভাপতিত্বে ও রাবি শিক্ষার্থী মুহয়ী শারদের পরিচালনায় বক্তব্য রাখেন শাবিপ্রবির শিক্ষার্থী রাফিদ ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ এর শিক্ষার্থী মুহাম্মদ রাফি, চুয়েট শিক্ষার্থী মুক্তাদির আহমেদ আশির, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে ফাহিম মুনতাসির, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম শাকিল প্রমুখ। এছাড়াও বাংলাদেশ টেক্সটাইল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, AIUB, East West University সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শাবিপ্রবির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বলেন যে, দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম চলতে থাকবে এবং প্রয়োজনে এই আন্দোলনে সারা দেশে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।এছাড়াও তারা শাবিপ্রবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লজ্জাজনক হামলার তীব্র নিন্দা জানায়।

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২