ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

মাতৃ ও শিশু মৃত্যু রোধে সরাইলে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

উদ্যেশ্য মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু রোধ। তাই প্রাতিষ্ঠানিক প্রসবসেবা বৃদ্ধি করতে হবে। নিশ্চিত করতে হবে ‘জিরো হোম ডেলিভারি’। আর এ জন্যই বিষয়টির সফল বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম তৃণমূলের জনপ্রতিনিধিদের একাজে সম্পৃক্ত করার চিন্তা করেন। তাঁরই উদ্যোগে সরাইল উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গত সোমবার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন উপজেলার সকল স্বাস্থ্যকর্মী, ইউপি সচিব ও গণমাধ্যম কর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া ও ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিদের পক্ষে ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ। বক্তারা বলেন, মা ও শিশুর মৃত্যু রোধ করতে গর্ভবতী মহিলাদের নিয়মিত গ্রামের কমিউনিটি ক্লিনিক উপস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার বিষয়ে উদ্ভুদ্ধ করতে হবে। সর্বসময় পরিবার কল্যাণ পরিদর্শিকা ও চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে/ হাসপাতালে সন্তান প্রসব করাতে হবে। প্রশিক্ষণ বিহীন কোন ধাত্রীর কাছে সন্তান প্রসবের জন্য যাওয়া মা শিশু দু’জনের জন্যই ঝুঁকিপূর্ণ। বাড়িতে সন্তান প্রসব করানোর কথা সকলকে ভুলে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাতৃ ও শিশু মৃত্যু রোধে সরাইলে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

আপডেট সময় : ০৭:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩