ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার মাঝি হতে চান ডাঃ আশিষ কুমার চক্রবর্তী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪৫২ বার পড়া হয়েছে

নৌকার মাঝি হতে চান ডাঃ আশিষ কুমার চক্রবর্তী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ সংসদ নির্বাচন আসন্ন। ব্রাহ্মণবাড়িয়া-২(আশুগঞ্জ-সরাইল) আসনে নৌকার মাঝি হতে চান ডাঃ আশিষ কুমার চক্রবর্তী। আজ রবিবার দুপুর ১২ টায় সরাইল উচালিয়া পাড়াস্থ ,ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তীর নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দীর্ঘদিন ধরে কেউ নৌকার মনোনয়ন না পাওয়ায় সারাদেশের তুলনায় কাঙ্কিত উন্নয়ন হয়নি। তাই আমি এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছি। নৌকা প্রতীক পেলে আপনাদের দোয়া, সহযোগিতা ও ভালবাসা নিয়ে সামনে এ আসনে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জননিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের মধ্যে সরাইলকে মডেল করব। তিনি বলেন, সরাইল আমার শিকড়, আমি মানুষের কল্যানে প্রতিবছর বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প, আশুতোষ স্মারক বৃত্তি প্রদান সহ গরীবদের বস্ত্র প্রদান করে থাকি। তিনি বলেন, আপনাদেরকে সাথে নিয়ে অবহেলিত সরাইলকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। একটি আধুনিক, স্মার্ট ও আলোকিত সরাইল গড়ে তুলতে চাই। এলাকাবাসির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য নৌকার প্রার্থী হতে চাই। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নৌকা প্রতীক আমি ছাড়া অন্য কেউ নৌকা পেলে তার পক্ষেই কাজ করব এবং সরাইলে দলীয় গ্রুপিং নিমুর্ল করে একত্র করার চেষ্টা করব। তিনি বলেন, যদিও আমি একজন চিকিৎসক কিন্তু ছাত্রজীবনে আমি রাজনীতিতে জড়িত হয়েছিলাম। গণমাধ্যমকর্মিদের সাথে মত বিনিময়কালে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান। উপজেলা রিপোটার্স ইউনিটির সেক্রেটারি তাসলিম উদ্দিন। এ সময় সরাইল উপজেলার প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার মাঝি হতে চান ডাঃ আশিষ কুমার চক্রবর্তী

আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩