ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ৩৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বোর্ডিং মাঠ এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনের ভবন ধসে অন্তত ৭ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনা ঘটেয় আহতদের মধ্যে চারজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলো- নাজমুল (১২), সামিয়া (৭), মারিয়া (৭) ও হাবিবা (৭)। প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, আমি আমার মেয়েকে স্থানীয় একটি স্কুল থেকে নিতে যাচ্ছিলাম। এ সময় বিকট শব্দ পেয়ে দেখি স্কুলঘরটি ভেঙে পড়েছে। আমি দৌড়ে কাছে গিয়ে দেখি ৩ শিশু পুকুরের পানিতে পড়ে গেছে। একজন আহত হয়ে ভেতরে। পরে অন্যান্যদের নিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দুপুরে বোর্ডিং মাঠ সংলগ্ন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ছুটির পর শিক্ষার্থীরা বের হচ্ছিল। এ সময় স্কুলে পুরাতন টিনের ভবনটি ধসে পড়লে কয়েকজন চাপা পড়ে। খবর পেয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ধসে ৭ শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০৫:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২