ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

প্রথমবার ভোটে দাঁড়িয়েই চমক দেখালেন শিপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ৩৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইউনিয়নগুলোতে এবার কোনো দলীয় প্রতীক ছিলনা। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে কসবা উপজেলার সাতটি ইউনিয়নি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবকটি ইউনিয়নেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয়েছে। নির্বাচনে বাদৈর ইউনিয়ন থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়েই চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিপন আহম্মদ ভূঁইয়া। চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৪৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জনপ্রিয়তার তুঙ্গে থাকা শিপন বাদৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবার কসবা উপজেলার ইউনিয়নগুলোতে প্রার্থীদের জন্য কোনো দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। সেজন্য সকল প্রার্থীরাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। বাদৈর ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ছিল ৯টি। এর মধ্যে ৭টি কেন্দ্রেই জয়ী হয়েছেন বাদৈর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জামাল খান অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৪১৩১ ভোট। বিজয়ী চেয়ারম্যান শিপন আহম্মদ ভূঁইয়া বলেন, আমার ওপর আস্থা রেখে আমাকে নির্বাচিত করার জন্য বাদৈর ইউনিয়নের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের অভিভাবক, মাননীয় আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মন্ত্রী মহোদয়ের সহযোগীতায় বাদৈর ইউনিয়নকে আধুনিক একটি ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথমবার ভোটে দাঁড়িয়েই চমক দেখালেন শিপন

আপডেট সময় : ১০:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২