ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

নবীনগরে বখাটের ছুরিকাঘাতে যুবক খুন, ঘাতক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ৫১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে বখাটের ছুরিকাঘাতে রাফি নামের এক যুবক খুনের ঘটনায় মো. প্রদীপ হাসান নামে এক ঘাতককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার লাপাং গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বখাটে যুবকের ছুরিকাঘাতে রাফির নামে এক যুবক নিহত হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, রাফির হত্যার ঘটনার ঘাতক প্রদীপকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত সম্পূর্ণ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, উপজেলার আহাম্মদপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে প্রদীপ (২০) একটি মেয়েকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে মীমাংসার জন্য রাফি ভূঁইয়াসহ কয়েকজন তাকে আহাম্মদপুর বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে আসে। এ নিয়ে তাদের মর্ধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রদীপ কাছে ছুরি দেখতে পায় রাফিসহ অন্যরা। পরিস্থিতি বুঝে প্রদীপ তাদের কাছ থেকে দৌড় দিলে রাফি তার সামনে দাড়ায়। তখন সে তার কাছে থাকা ছুরি দিয়ে রাফির বুকে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয় লোকজন রাফিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে বখাটের ছুরিকাঘাতে যুবক খুন, ঘাতক আটক

আপডেট সময় : ০৯:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২