সংবাদ শিরোনাম ::
ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর চেক প্রদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ২৭৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ১৯ লক্ষ ৮৫ হাজার টাকারচেক পেলেন নিউ প্রিন্স ফুড প্রডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন। ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোডস্থ এজেন্সি অফিসে আজ সোমবার গ্রাহক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোকর্ণঘাট এলাকার নিউ প্রিন্স ফুড প্রডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাছির উদ্দিন কে ১৯ লক্ষ ৮৪ হাজার ৯৯০ টাকার চেক প্রদান করা হয়েছে । ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামি ও সদস্য সচিব জাবেদ রহিম বিজন চেক প্রদান করেন। এসময় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ ব্রাহ্মণবাড়িয়া এজেন্সি অফিসের ইনচার্জ মোহাম্মদ আরজু ,ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মোহম্মদ আকরাম, সাংবাদিক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

















