ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ৫৩৯ বার পড়া হয়েছে

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকলের সম্মিলিত প্রায়াস থাকলে ও আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভবঃ জেলা প্রশাসক

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে একটি সচেতনতামূলক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার সড়ক দুর্ঘটনা রোধে নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করেছেন। তবে সড়ক দুর্ঘটনায় জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে যানবাহন চালকসহ জনসাধারণকেও সচেতন হতে হবে। মহাসড়কে প্রায়ই যানবাহনের চালকরা অসুস্থ্য প্রতিযোগিতায় মেতে উঠে। এসব বন্ধে আমরা কাজ করে যাচ্ছি, তবে যাত্রীদেরও সচেতন হতে হবে। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রায়াস থাকলে এবং আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ আলী আহসান মিলন প্রমুখ। সভায় বিআরটিএর কর্মকর্তা, পরিবহনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে র‌্যালী ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২