ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

আজ দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার ৫১তম শাহাদাৎ বার্ষিকী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২ ৪২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়া। শুধু একটি নাম নয়। একটি ইতিহাস। সরাইলের দেওয়ান পরিবারে জন্ম নেয়া এক দেশ প্রেমিক রাজনীতিবিদের নাম। সাহস, সততা, নিষ্ঠা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও স্বীয় কর্মকান্ড দ্বারা শুধু জাতীয় পর্যায়ে নয়। তিনি নিজেকে তুলে ধরেছিলেন বিশ্ব পরিমন্ডলে। বিশিষ্ট আইনজীবী, ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, আদমজি জুটমিল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য মাহবুব আলী ছিলেন গরীব মেহনতি শ্রমজীবি মানুষের নেতা। ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলার লক্ষ্যে হাঙ্গেরীর বুদাপেষ্টে অনুষ্ঠিত শান্তি সম্মেলন থেকে ভারত ফেরার পথে দিল্লী বিমানবন্দরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দিনটি ছিল ৪ জুন। সরাইলের কৃতি সন্তান মাহবুব আলীর আজ (শনিবার) ৫১তম শাহাদাৎ বার্ষিকী। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে এবারও ‘দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদ’ সরাইল শাখা আয়োজন করেছেন নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল। সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান রওশন আরা লাকীর সঞ্চালনায় বিকাল ৩টার শোক সভায় আলোচনা করবেন স’ানীয় রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। সরাইলের গর্ব ও অহঙ্কার বিপ্লবী এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকান্ড পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, উদ্ভুদ্ধ করা ও সমগ্র জাতীর কাছে উনাকে অমর করে রাখাই নাগরিক শোক সভার লক্ষ্য।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়ার ৫১তম শাহাদাৎ বার্ষিকী

আপডেট সময় : ০১:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২