ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০ বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার

রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাধারণ সম্পাদক হলেন সানাউল্লাহ্

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৮৮৭ বার পড়া হয়েছে

রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাধারণ সম্পাদক হলেন সানাউল্লাহ্

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ, উদ্যমী ব্যবসায়ী ও সমাজকর্মী রোটারিয়ান মো. সানাউল্লাহ। একইসাথে আগামী রোটারি বর্ষ ২০২৫-২৬ এর জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মো. বিল্লাল খান। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে শহরের মসজিদ রোডে অবস্থিত গ্রান্ট মালেক কনভেনশন হলে ক্লাবের এক গুরুত্বপূর্ণ সভায় আনুষ্ঠানিকভাবে ২৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। ক্লাবের সিনিয়র সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে এই কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান সদস্যসহ মোট ৩২ জন রোটারিয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত এবং সুসংগঠিত। নবনির্বাচিত কমিটির ঘোষণার পর পরিবেশে উৎসবমুখরতা দেখা যায়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ একজন সৎ, উদ্যমী ও সমাজসেবামূলক কাজে নিবেদিত তরুণ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। রোটারি ক্লাবের মতো আন্তর্জাতিক মানবিক সংগঠনের মাধ্যমে তিনি বৃহত্তর পরিসরে সমাজের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নবগঠিত কমিটির সদস্যরা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

উল্লেখ্য, রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সমাজসেবামূলক, স্বাস্থ্যসেবামূলক ও শিক্ষা সহায়তামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এসব কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সাধারণ সম্পাদক হলেন সানাউল্লাহ্

আপডেট সময় : ১০:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫