ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মাকে দেওয়া ইনজেকশন নবজাতকের শরীরে পুশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২ ৬৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী মাকে দেওয়া ইনজেকশন নার্স ভুল করে নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এতে অসুস্থ হয়ে পড়া নবজাতককে ইনকিউবেটরে (নিবিড় পর্যবেক্ষণ) রাখা হয়েছে। এ ঘটনায় সদর থানা ও সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে ও অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামের সুজন আকবরের স্ত্রী সাদিয়া আক্তার গত ৬ মে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আদি ডাচ-বাংলা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তান প্রসব করেন। চিকিৎসক প্রসূতিকে দেওয়া প্রেসক্রিপশনে বিভিন্ন ওষুধের পাশাপাশি ইনজেকশন লেখেন। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালের সেবিকা (নার্স) আশা সেই ইনজেকশন মায়ের বদলে নবজাতকের শরীরে দিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে পাশের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে পালিয়ে যায়। সুজন আকবরের বন্ধু মো. ইসমাইল জানান, ঘটনার পর ওই হাসপাতালের লোকজন চিকিৎসা না দিয়ে উল্টো পালিয়ে যায়। পরে নবজাতককে চিকিৎসা দিতে অন্য একটি বেসরকারি হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে সবার সঙ্গে কথা বলে যায়। আদি ডাচ্-বাংলা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল মিয়া বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। তবে ওই শিশু এখন ভালো আছে উল্লেখ করে তিনি জানান, তার দেখভালে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাকে দেওয়া ইনজেকশন নবজাতকের শরীরে পুশ!

আপডেট সময় : ০৯:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২