ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করল ‘আশা’ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ৩৮৮ বার পড়া হয়েছে

nagorik

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার বলেন, শীতার্তদের সাহায্যে এগিয়ে আসুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলাপরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমাজসেবায় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। জেলা নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. হাবিব উল্লাহ্‌, সহ সভাপতি এড. শাহদাত হোসেন খান, এড. এ কে সামশুদ্দিন টুনু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্‌, আলহাজ্ব মোঃ আবদুর রউফ মোতাইদ, হাজী আবদুস সালাম, আলহাজ্ব ছায়েদুর রহমান সর্দার, জেলা নাগরিক কমিটির নেতবৃন্দের মধ্যে সাংবাদিক আল-আমিন শাহীন, ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহম্মদ, এম এম জামান, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেন, শীতার্তদের সাহায্যে এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্য এই আপ্তবাক্য বুকে ধারণ করে চলুন এই শীত মৌসুমে মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করি। হোক সে উদ্যোগ অতি ক্ষুদ্র তবুও মানুষ বাঁচুক একদল মানবিক মানুষের আন্তরিকতায়। এ শীত মৌসুমে এ দেশে একজন প্রান্তিক মানুষও যাতে শীতে কষ্ট না পায় সেদিকে আমাদের সবার নজর রাখতে হবে। আসুন সবাই এই শীত মৌসুমে শীতার্ত অসহায় দরিদ্র প্রান্তিক মানুষগুলোর পাশে দাঁড়াই, তাদের সহায়তা করি। একমাত্র মানবিক মানুষ হতে পারলেই আমরা এসব প্রান্তিক মানুষকে বাঁচাতে পারি। তাই আসুন আমরা সবাই মানবিক মানুষ হই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৮:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩