ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ৮৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবৃত্তি, গান, প্রদীপ প্রজ্জ্বলন ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সংগঠন সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই উৎসব শুরু হয়। উদ্বোধনী সন্ধ্যায় সাহিত্য একাডেমির আবৃত্তি ও নাটক বিভাগ মঞ্চস্থ করে পাভেল রহমানেন নির্দেশনায় কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি। তিন দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধনের অনুষ্ঠানে সাহিত সাহিত্য একাডেমির উপদেষ্টা কবি মারুফুল ইসলামের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ রুহুল আমিন, সাহিত্য একাডেমির উপদেষ্টা এডভোকেট আবু তাহের ও উৎসব উদযাপন কমিটির আহবায়ক কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি তিন দিনব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন করেন। সাত দিনব্যাপী সার্বজনীন বৈশাখী উৎসব সাহিত্য একাডেমি ১৩৯৪ বাং (১৯৮৭) সন থেকে আয়োজন করে আসছে যা ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। গত দুই বছর করোনা মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সনে বৈশাখী উৎসব আয়োজন করা হয়নি। তবে এবার সার্বিক বিষয় বিবেচনা করে বৈশাখী উৎসবটি সংক্ষিপ্ত করে তিন দিনের জন্য এ আয়োজনের উদ্যোগ নেয়া হয়। তিন দিনব্যাপী বৈশাখী উৎসবে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনকে আহবায়ক ও সাধারণ সম্পাদক নূরুল আমিনকে সদস্য সচিব করা হয়। উদ্বোধনী আলোচনা শেষে আনন্দলোকের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ উৎসবটি আগামী ২৫ বৈশাখ ৮মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসের মাধ্যমে সমাপ্ত করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাভেল রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু

আপডেট সময় : ০৮:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২