ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আধাঁরে পুকুরে বিষ ঢেলে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২ ৪৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি পুকুরে রাতের আধাঁরে বিষ ঢেলে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে আজ বুধবার ভোরে পুকুরের সকল জাতের মাছ মরে ভেসে উঠে। খোঁজ নিয়ে জানাযায় শহরের মধ্য পাইকপাড়া জামে মসজিদ সংলগ্ন হাজী দারু মিয়ার বাড়ীর পুকর ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন নাছির হোসেন। মঙ্গলবার গভীর রাতে পুকুরটিতে বিষ ঢেলে দেয় দুর্র্বৃত্তরা। ভোরে ইজারাদার নাছির পুকুর পাড়ে গিয়ে দেখতে পান সকল জাতের মাছ মরে পানির উপর ভাসছে। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ বিষয়ে ইজারাদার নাসির হোসেন বলেন, পুকুরের একটি মহল দীর্ঘদিন ধরে পুকুরটি দখলের চেষ্টা করে আসছে। পুকুরটিতে মাছ চাষের ফলে তারা দখল করতে পারছেনা। এ কারনেই ওই মহলটি বিষ ঢেলে দিয়েছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আধাঁরে পুকুরে বিষ ঢেলে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন

আপডেট সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২