ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় জামায়াত প্রার্থীর গাড়িতে হামলা অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা পৃথক অভিযানে ১০০২টি গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পাটি মনোনীত প্রার্থী সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি – জেলা প্রশাসক নবীনগরে জরুরি প্রয়োজন ছাড়া সকল দোকান বন্ধের নির্দেশ পৌর কতৃপক্ষের! নবীনগরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক। নবীনগরে গণসংযোগ, ও লিফলেট বিতরণ বিএনপি থেকে নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ বহিষ্কার ৮ বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের তফসিল স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের তফসিল স্থগিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করা হয়েছে। আজ ৫ জুন মনোনয়ন জমাদানের শেষ তারিখে নির্বাচনের তফসিল স্থগিত হওয়ার বিষয়টি জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচন-২০২৩ এর রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম। তিনি জানান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরীর পরামর্শে এ তফসিল স্থগীত করা হয়েছে। ৩১ মে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুন জেলা পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান প্যানেল এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তফসিলে ৪ জুন মনোনয়ন বিক্রয়ের শেষ তারিখ এবং ৫ জুন বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার সময় নির্ধারিত ছিল। শেষ দিনে চেয়ারম্যান প্যানেল পদের জন্য জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া, আবুল কালাম আজাদ ও বিউটি কানিজ মনোনয়ন জমা দেন। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনিবার্য কারণবশত ঘাষিত তফসিল স্থগিত করা হয়েছে। বিষয়টি সকল জেলা পরিষদ সদস্যদের জানিয়ে দেয়া হয়েছে। পরবর্তী মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শীঘ্রই নতুন তফসিল ঘোষনা করা হবে। সে আলোকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহন করব।

এদিকে মনোনয়ন পত্র জমা দেয়া শেষে জেলা পরিষদ সদস্য ও চেয়ারম্যান প্যানেল প্রার্থী বাবুল মিয়া জানান, আমরা মনোনয়ন পত্র জমা দিতে এসে জানতে পেরেছি মন্ত্রণালয় থেকে সাময়িক সময়ের জন্য আমাদের নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। তবে আমরা মনোনয়ন পত্র জমা দেয়ার ছিল জমা দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের তফসিল স্থগিত

আপডেট সময় : ০৭:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩