ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০ বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান; ২৫ হাজার টাকা জরিমানা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪২৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান; ২৫ হাজার টাকা জরিমানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি এবং কুমারশীল মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বিভাগের কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালনা করা হয়। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় চালানো অভিযানে বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে ও অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম প্রস্তুতের অপরাধে জেলার পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার জেসি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একই অভিযানে শহরের কুমারশীল মোড় এলাকায় আদুরী ফল ভান্ডারকে পোকাযুক্ত খাদ্য অনুপযোগী কাজুবাদাম বিক্রয়ের অপরাধে ৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং ৫ কেজি খাওয়ার অনুপযোগী কাজুবাদাম ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ সহযোগিতায় ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান; ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫