ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ৪, আহত অন্তত ১০ বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার

বিজয়নগরে বিয়ে নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ৪২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে বিয়ে নিয়ে মতবিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) এবং আবু হানিফ (৪৫)। বিজয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস জানান, ডালপা গ্রামের বাসিন্দা খুরশিদ মিয়ার মেয়ের সঙ্গে ৪-৫ দিন আগে একই গ্রামের দানু মিয়ার ছেলের বিয়ে হয়। কিন্তু খুরশিদের অন্য ভাইরা বিয়েতে মত দেননি। এ নিয়ে রোববার খুরশিদের সঙ্গে তার ভাই সাচ্চুর কথা কাটাকাটি হয়। পরে তা গোষ্ঠীগত বিবাদে রূপ নেয়। সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়নগরে বিয়ে নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় : ০৩:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২