ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ থেকে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ৩ দিন ব্যাপী বার্ষিক ওরস ব্রাহ্মণবাড়িয়া শিল্প সংস্কতি অঙ্গনে একটি সংগঠন নয় একটি ইনস্টিটিউট ইঞ্জিঃ শ্যামল। ব্রাহ্মণবাড়িয়ায় দীপ্ত পথিক সংগঠনের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ পশ্চিম পাইকপাড়ায় ঈদ সামগ্রী বিতরণে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম। দলের দুঃসময়ের ত্যাগী নেতা কি বঞ্চিতই থেকে যাবেন? খেজুর বিতরণে অপ্রচার থেকে সর্তক থাকার আহবান সদর ইউএনও’র বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন

বঙ্গবন্ধুর খুনিরা ইঁদুরের গর্তে ঢুকেও রক্ষা পাবে না: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ৪৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। খুনিরা ইঁদুরের গর্তে ঢুকেও রক্ষা পাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী। সোমবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, কোনো সভ্য রাষ্ট্র, কোনো মানবতাবাদী রাষ্ট্র খুনিদের প্রশ্রয় দেবে না। দুজন খুনিকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের সঙ্গে আলোচনা চলছে। আরও তিনজন খুনি কোথায় আছে সে বিষয়টি কারও জানা নেই। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ইঁদুরের গর্তে ঢুকেও কেউ রক্ষা পাবে না।’বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনি ‘জটিলতার’ কথা জানান মন্ত্রী। বলেন, কানাডার আইনে মৃত্যুদণ্ডের কথা নেই। তাদের আইনে বলা আছে, অন্য দেশের কেউ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয় তাহলে তাকে সেই দেশে ফিরিয়ে দেওয়া যাবে না। আমরা এ বিষয়ে আদালতে দ্বারস্থ হয়ে একটি জায়গায় জিতেছি। আশা করছি শিগগিরই তাকে ফিরিয়ে আনা যাবো। এখন বঙ্গবন্ধুর ঋণ শোধ করার সময় এসেছে বলেও মন্তব্য করেন আনিসুল হক। বিএনপি সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন না করে বঙ্গবন্ধুর খুনিদের ধরার বিষয়ে সহযোগিতা করলে কাজটা এত কঠিন হতো না।’দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্টে আছে স্বীকার করে আইনমন্ত্রী বলেন, ‘সময় খুব কঠিন। সারাবিশ্বে সবকিছুর অভাব। বাংলাদেশের মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন। আমরা এ অবস্থা থেকে উত্তরণে আপ্রাণ চেষ্টা করছি।’ উক্ত শোক সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. কামরুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধুর খুনিরা ইঁদুরের গর্তে ঢুকেও রক্ষা পাবে না: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২