ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ৩০০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মোবারক হোসেন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মোবারক হোসেন যাচ্ছেন অষ্টেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি অধ্যায়নের জন্য

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে মোবারক হোসেন। যাচ্ছেন অষ্টেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি অধ্যায়নের জন্য। এবারের ১০ জন পিএইচডি গবেষকের মধ্যে মোবারক হোসেন একজন। রোববার (৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে আনুষ্ঠানিকভাবে এ ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জিআইইউ’র মহাপরিচালক অধ্যাপক মো. আবদুল লতিফ। জানা গেছে, এই বৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে আগে নিজ যোগ্যতায় বিশ্বের ১শ’ র‌্যাংকিংয়ের মধ্যে থাকা যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। ভর্তি নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ)- আওতায় এই বৃত্তির জন্যে আবেদন করতে হয়।
প্রধানমন্ত্রীর বৃত্তি পাওয়া অধ্যয়ন করতে এ বছরের শেষের দিকে মোবারক হোসেন অষ্টেলিয়ার উদ্দেশে পাড়ি জমাবেন। উল্লেখ্য, এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের FEEM Fellowship এর মাধ্যমে যুক্তরাজ্যের University of Birmingham হতে Development Economics এ মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ হতে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান) ক্যাডারের ৩১তম ব্যাচের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক হিসেবে কর্মরত আছেন। কর্মজীবনে তিনি জাতীয় হিসাব পরিসংখ্যান, দারিদ্র্য ও জীবন-জীবিকা পরিসংখ্যান প্রণয়নের সাথে সম্পৃক্ত। প্রাকৃতিক দুর্যোগের সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের ভোগ ব্যয়, খাদ্য নিরাপত্তার ওপর প্রভাব ও তা হতে উত্তরণে করণীয় নির্ধারণ সংক্রান্ত বিষয়ে তিনি গবেষণা পরিচালনা করবেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের সন্তান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান

আপডেট সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩