ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

নাসিরনগরে ফেরিওয়ালা শাহিন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৩৩৩ বার পড়া হয়েছে

নাসিরনগরে ফেরিওয়ালা শাহিন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ফেরিওয়ালা শাহিন হত্যা মামলার প্রধান আসামিকে ‘মির্জালী’গ্রেফতার করেছে। ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম শাহিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার ফেদিয়ারকান্দি এলাকার বাসিন্দা এবং পেশায় ফেরিওয়ালা ছিলেন। বিবাদী মিলন মিয়ার মেয়ের একটি স্বর্ণের চেইন হারিয়ে গেলে বিবাদীরা ভিকটিমকে সন্দেহ করে মারধর করার সুযোগ খুঁজতে থাকে। এরই জের ধরে ঘটনার দিন গত ২১ ডিসেম্বর আনুমানিক সকাল ১১.০০ ঘটিকার সময় ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া হতে বাড়ির উদ্দেশ্যে রওনা করে ফেদিয়ারকান্দি পৌঁছা মাত্রই বিবাদী আরাফাত মিয়া ভিকটিমকে তার ঘরে ডেকে নিয়ে যায়। বিবাদীরা বেআইনী জনতাবদ্ধে একত্রিত হয়ে ভিকটিমকে হারিয়ে যাওয়া স্বর্ণের চেইনের বিষয়টি জিজ্ঞাসাবাদ করে চুরির অপবাদ দিলে ভিকটিম প্রতিবাদ করে। এক পর্যায়ে ১নং বিবাদী মিজানুর রহমান ওরফে মির্জালীর হুকুমে অন্যান্য বিবাদীরা উত্তেজিত হয়ে ভিকটিমকে এলোপাতারি মারধর করে এবং পাথরের শীল দিয়ে ভিকটিমের বাম পায়ে আঘাত করে এবং ব্লেইড দিয়ে জিহবার ডান পাশে কেটে রক্তাক্ত জখম করে। বিবাদীরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করার লক্ষ্যে এলোপাতারি আঘাত ও অন্ডকোষে গুরুতর জখম করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত মনে করে বিবাদীরা চলে যায়।

ভিকটিমের আত্মীয় স্বজন ও আশপাশের লোকজন খবর পেয়ে ভিকটিমকে মুমূর্ষুঅবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল গত ১৪ জানুয়ারি আনুমানিক রাত ২১.৫০ ঘটিকায় ব্রাহ্মণবাড়ীয়ার সদর উপজেলার অষ্টগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে নাসিরনগর থানার মামলা নং-২২, পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হত্যা মামলার এজাহারনামীয় ১ নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি হলেন – মিজানুর রহমান ওরফে মির্জালী (৪৯), পিতা- মৃত সাদিম মিয়া, ফেদিয়ারকান্দি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাসিরনগরে ফেরিওয়ালা শাহিন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬