ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

নদী ও প্রকৃতি সুরক্ষায় ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৫৯৮ বার পড়া হয়েছে

নদী ও প্রকৃতি সুরক্ষায় ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরী বাংলাদেশের আয়োজিত  নদী ও প্রকৃতি সুরক্ষায় ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। আজ ১৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়া বর্ডার বাজারস্থ  ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে, সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এম এ মালেক চৌধুরী। সভায় নদী ও প্রকৃতি তথা পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয় গুলো নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন পরিবেশ দূষণের  অন্যতম প্রধান কারণ হলো পলিথিন।  ব্যবহৃত বর্জ্য ও পলিথিন যত্রতত্র ফেললে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ও জলাশয় গুলো বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পলিথিন অপচনশীল হওয়ায় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা এবং নদীর নাব্যতা। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় পলিথিন উৎপাদন, বিপণন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার আইন প্রয়োগ করে বন্ধ করার দাবি জানান বক্তারা। বক্তারা তাদের আলোচনায় পরিবেশ দূষণমুক্ত রাখতে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার পাশাপাশি পৌর কর্তৃপক্ষের কার্যকরী ভূমিকা রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন।
সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। বক্তব্য রাখেন তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ।, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহাররঞ্জন সরকার, কবির হোসেন কানু, আজিজুল হক, নাফিজ আহমেদ সেলিম, মো. রুবেল মিয়া, এহতেশাম চৌধুরী জনি প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নদী ও প্রকৃতি সুরক্ষায় ওয়ার্ড ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪