ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি থেকে নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ বহিষ্কার ৮ বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নবীনগরে ১১ দলের মনোনিত প্রার্থী রিকশা প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত আনসার ও ভিডিপি সদস্যরা ভোটকেন্দ্রে প্রথম সারির প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব পালন করবেন – অতিরিক্ত মহাপরিচালক নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবেই জিওসি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল-চরমোনাই পীর নবীনগরে বিএনপির অফিস আগুনে পুড়া নিয়ে উত্তেজনা বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই – রুমিন ফারহানা

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

দেশে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই - রুমিন ফারহানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে অর্থনৈতিক স্থবিরতা চলছে। দেশি-বিদেশি বিনিয়োগ সেভাবে হচ্ছে না। বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিস্থিতি প্রয়োজন। সেদিক থেকে চিন্তা করলে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তাই আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটি রোডম্যাপ দেবে যে কী কী সংস্কার কতদিনে মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব একথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আমরা প্রাথমিক ধারণা পেয়েছি নির্বাচন কবে হতে যাচ্ছে। তবে আমরা আরও বেশি আনন্দিত এবং আশ্বস্ত হতাম নির্বাচনটি ঠিক কবে হবে সেটি পরিস্কার করলে। গত ৫ আগস্টেরের পর থেকে নানা মহল ষড়যন্ত্রে ব্যস্ত- তারা অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে দেশ পরিচালনা করার সুযোগ দিতে রাজি না। সেক্ষেত্রে নির্বাচিত সরকার যেভাবে দেশের সমস্যা মোকাবিলা করতে পারে, সেটি অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তাই দেশ ও জনগণের স্বার্থে দ্রুত একটি নির্বাচন দিলে সকলের জন্যই মঙ্গলজনক হবে।

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জাহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই – রুমিন ফারহানা

আপডেট সময় : ০৮:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪