ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

আগামীকাল থেকে সাহিত্য একাডেমির তিন দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে

আগামীকাল থেকে সাহিত্য একাডেমির তিন দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু। আগামীকাল ১৭, ১৮ ও ১৯ বৈশাখ ১৪৩০ এবং ৩০ এপ্রিল, ০১ ও ০২ মে ২০২৩ রবি, সোম এবং মঙ্গলবার শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে (ইন্ডাস্ট্রিয়েল স্কুল মাঠ) তিন দিনব্যাপী এ উৎসব চলবে। তিন দিনব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ সংসদীয় আসনের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কবি ও গীতিকার মো. আ. কুদ্‌দূস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৈৗধুরী বাপ্পী। সাহিত্য একাডেমি ১৯৮৭ সন থেকে প্রতি বছর বৈশাখী উৎসব করে আসছে। প্রতি বছর পহেলা বৈশাখে সার্বজনিন বাঙালির এ উৎসবটি ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে হয়ে আসছে। ১৯৮৭ সনে প্রথম উৎযাপিত উৎসবটি তিন দিনব্যাপী হলেও পরের বছর থেকে উৎসবটি সাত দিনব্যাপী পালিত হয়েছে। এবারের ছত্রিশ তম বৈশাখী উৎসবে রমজান ও ঈদুল ফিতর শুরু হওয়ার কারণে তা পিছিয়ে নিয়ে ছোট পরিসরে তিন দিনের জন্য আয়োজন করা হয়। তিন দিনব্যাপী বৈশাখী উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামীকাল থেকে সাহিত্য একাডেমির তিন দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

আপডেট সময় : ০৩:১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩