ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

আখাউড়ায় জুয়ার আসর থেকে পৌর কাউন্সিলরসহ ১৩জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ৩৮১ বার পড়া হয়েছে

জুয়ার আসর থেকে পৌর কাউন্সিলরসহ ১৩জন গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়ার আসর থেকে পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরসহ ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৭ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়৷ তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুজন মিয়া(৩০), বাবুল মিয়া(৬০), সবুজ খন্দকার(৩৫), আমজাদ হোসেন(৩০), আব্দুর রউফ(৪৪), সোহাগ খান(৩০), এমদাদুল ইসলাম ভূইয়া(৫০), মো. রবিউল(৩০), মজিবুর (৫৫), মো. ফরিদ মিয়া(৬০), ফুল মিয়া(৬৮), ফখরুল মিয়া(৪৫) ও মো. ইমরান(৪৮)।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে আখাউড়া রেলওয়ে জংশনের পশ্চিম পার্শ্বে রেলওয়ে ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। সেখানে জুয়া খেলার সময় ১৩জনকে আটক করা হয়। এসময় নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও ১০৪ টি তাস কার্ড জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখাউড়ায় জুয়ার আসর থেকে পৌর কাউন্সিলরসহ ১৩জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩