ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুমিন ফারহানার গলায় টাকার মালা পরিয়ে দেন এক ভক্ত ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত মানুষের মাঝে প্রতিবেশী ঐক্য ফোরামের কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমওলামাদের সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের বরণ ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য – রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশে ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে আবেশের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অন্ধদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

আবেশের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অন্ধদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আবেশের (এসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট) উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অন্ধদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও আজীবন সদস্য ও কার্যকরী কমিটির সদস্য আল মামুন, আবেশের সদস্য মোঃ আরজু মিয়া, সদস্য সুব্রত পাল ও মিজানুর রহমান, আবদুল মতিন আহমেদ, আবেশের আজীবন সদস্য এনায়েত খন্দকার, সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন। আবেশের আজীবন সদস্য ও কার্যকরী কমিটির সদস্য আল মামুন বলেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে আবেশ গঠিত। আবেশে সকল সামাজিক কর্মকান্ড করে থাকে। এর আগে আবেশের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্য চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ, শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার অনুষ্ঠান করা হয়েছে। এবার ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অন্ধদের মাঝে ঈদের খাবার বিতরণ করা হয়েছে। মোট ২৫৩জন মানুষের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল এক কেজি সয়াবিন তেল, এক কেজি পোলাও চাল, চার কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি চিনি, দুধের প্যাকেট, বনফুল লাচ্ছা সেমাই, নুডলস ও মসুর ডাল। অন্ধ জাকির হোসন বলেন, ঈদের দিন এই খাবার ঘরে রান্না করব। ছেলেমেয়েরা ঈদের দিন এই খাবার খাবে। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে আবেশের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অন্ধদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৮:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩