ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনা এবং দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ‘ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরাম (বিএলএসএফ)’-এর নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) শিক্ষার্থী সানিউর রহমানকে আহ্বায়ক এবং পিপলস্ ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার আইন শিক্ষার্থীদের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। ফোরামের পক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী ইসরাত জাহান মৌরি স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নবগঠিত সাত সদস্যের এই অ্যাডহক কমিটিতে দেশের স্বনামধন্য পাঁচটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— সুপ্রিম আহমেদ রিদম (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাহিদ উদ্দিন আহমেদ (চট্টগ্রাম শ্ববিদ্যালয়), রিয়াজুল মোর্সেদ মোয়াজ (প্রাইম ইউনিভার্সিটি), তোফায়েল আহমেদ চৌধুরী (রাজশাহী বিশ্ববিদ্যালয়) এবং জুবায়ের মুর্তজা (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীর্ষ পদগুলো ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রতিনিধিরা ফোরামের কার্যকরী সদস্য (Executive Member) হিসেবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন। এ ছাড়া গ্রুপের অন্যান্য সকল শিক্ষার্থী সাধারণ সদস্য (General Member) হিসেবে বিবেচিত হবেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এই অ্যাডহক কমিটি কোনো একক ব্যক্তি বা পক্ষের সিদ্ধান্তে নয়, বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মতামত ও সম্মতির ভিত্তিতে গঠিত হয়েছে। ফোরামের বিদ্যমান স্থবিরতা কাটিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই এই কমিটির মূল লক্ষ্য। পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়া পর্যন্ত নবগঠিত এই কমিটি ফোরামের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করবে।














