বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাছুম মৃধা মিলনকে বিতর্কিত ধর্ষণ চেষ্টা মামলায় তাৎক্ষণিক গ্রেফতার করায় বিজয়নগনরের ওসির অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা -আখাউড়া সড়কের আমতলী বাজারে অনুষ্ঠিত এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ ও মানববন্ধনে এলাকাবাসীর সাথে স্থানীয়বিএনপির নেতৃবৃন্দ দাবী করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাছুম মৃধা মিলন একজন কারা নির্যাতিত নেতা। তার বাড়িতে ভাড়াটিয়ার কাছে ভাড়া চাওয়ার কারণে মনোমালিন্যকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারীর প্ররোচনায় ধর্ষণ চেষ্টা ও মিথ্যা অভিযোগ দায়ের করেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী বলেন, ১৫ জুন রবিবার রাত ১১ টায় ঘটনার সময় উল্লেখ করা হয়। সাড়ে বারোটা কোন প্রকার তদন্ত ছাড়া মামলা রেকর্ড করে রাত ২ টায় মাছুম মৃধা মিলনকে নিজ বাড়ি থেকে গ্রফতার করা হয়। যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় বিজয়নগর থানার ওসি মোঃ এহসান উল্লাহ কিছু দুষ্কৃতিকারীর প্ররোচনায় এই মিথ্যা নাটক সাজিয়ে কারানির্যাতিত সাবেক ছাত্র দলের নেতা মাছুম মৃধা মিলনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মানববন্ধন থেকে জোর দাবী জানাচ্ছি, এমন অপকর্মের ঘটনায় বিজয়নগর থানার ওসি মোঃ এহসান উল্লাস জড়িত থাকায় তাকে প্রত্যাহার করতে হবে। তা না হলে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হবো। আমরা মিলনের নিঃশর্ত মুক্তিসহ মামলা যথাযথ তদন্ত করে সঠিক প্রতিবেদন প্রদানের দাবি জানাচ্ছি। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে চান্দুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, হাজী সায়েদ খন্দকার, চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী ইমরান, বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, নুর মোহাম্মদ আরাফাত, বিজয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল হক নিয়াজ, সাবেক ছাত্রনেতা মো. হেলার উদ্দিন, বিজয়নগর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, উপজেলা তাতী দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সোহাগ খন্দকারসহ কয়েক হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রদান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত করা হয়েছে।















