ব্রাহ্মণবাড়িয়ায় গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার
- আপডেট সময় : ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১৯৯ বার পড়া হয়েছে
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের নয়নপুর থেকে গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের নয়নপুর গত ৩১ জানুয়ারি আনুমানিক রাত ২২.১০ ঘটিকার সময় র্যাবের আভিযানিক দলটি একটি ধানের জমির আশপাশে ব্যাপক তল্লাশী করে ধানের জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২টি এয়ারগান এবং ১৫০টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এয়ারগান এবং গুলি গুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান এবং গুলি গুলো জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


















