ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল, পিকআপসহ ১জন গ্রেফতার

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৬:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৩০৫ বার পড়া হয়েছে

বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল, পিকআপসহ ১জন গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ৭২ লক্ষ টাকা মূল্যের ১৯০৬টি ভারতীয় শাড়ি, ২৫০টি থ্রী-পিস ও একটি পিকআপসহ ১জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা বাজার ধরখার ইউপির বনগঞ্জ তিতাস সেতুর দক্ষিণ পাশে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়াগামী পাকা রাস্তা দিয়ে ১টি পিকআপে চোরাচালনানের মাধ্যমে ভারতীয় পন্য আসিতেছে সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউপির বনগঞ্জ তিতাস সেতুর দক্ষিণ পাশে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়াগামী পাকা রাস্তার উপর আনুমানিক সকাল ৭.৪৫ ঘটিকার সময় চেকপোষ্ট স্থাপন করে। এ চেকপোষ্ট পরিচালাকালীন ১টি হলুদ ও নীল রংয়ের পিকআপ সংকেত দিয়ে থামালে ১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে পিকআপের বডি হতে ৩৮টি খাকী রংয়ের পাটের বস্তায় রক্ষিত ১৯০৬টি ভারতীয় শাড়ি ও ১১টি হলুদ রংয়ের প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ২৫০টি ভারতীয় থ্রি-পিস উদ্ধার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭২ লক্ষ টাকা। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ শাকিব মিয়া (২৪), পিতা- সুরুজ মিয়া, বায়েক,কসবা, ব্রাহ্মণবাড়িয়া। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল, পিকআপসহ ১জন গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬