ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা

মনোমুগ্ধকর আবৃত্তি সন্ধ্যার মধ্য দিয়ে নবীনগরে আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

মনোমুগ্ধকর আবৃত্তি সন্ধ্যার মধ্য দিয়ে নবীনগরে আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনোমুগ্ধকর আবৃত্তি আর বিশিষ্টজনদের কথামালায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আত্মপ্রকাশ করেছে ‘নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্র’ নামে নতুন একটি আবৃত্তি সংগঠন। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট মুজিবুর রহমান মিলনায়তনে প্রাণবন্ত এক অনুষ্ঠানে নতুন এ সংগঠনের উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাচিকশিল্পী মো. মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম রাশেদুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছার সভাপতিত্বে নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক শুভেন্দু চক্রবর্ত্তী শুভ এতে স্বাগত বক্তব্য রাখেন। শিক্ষক ও বাচিকশিল্পী স্বরূপ সাহার সঞ্চালনায় মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আবু কামাল খন্দকার,মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য,বিশিষ্ট লেখক ও নাট্যকার কামরুল হুদা পথিক,উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,উপজেলা সিপিবি সভাপতি মো. ইসহাক, সিনিয়র সাংবাদিক ও সংস্কৃতিসেবী গৌরাঙ্গ দেবনাথ অপু, সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, নবীনগর প্রেসক্লবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,চেনায় একাত্তর আবৃত্তি সংগঠন পরিচালক জালাল হোসাইন শাফিন, ব্রাহ্মণবাড়িয়া সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, বাচিকশিল্পী মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে ‘মানুষ মহীয়ান’ শীর্ষক এক মনোজ্ঞ বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পীবৃন্দ। একক আবৃত্তি করেন গৌরাঙ্গ দেবনাথ অপু,জালাল হোসাইন সাফিন,রেজা এ রাব্বী,তাসফিয়া ইসলাম প্রমি,ফারদিয়া আশরাফি নাওমী,ফাহিমা সুলতানা, ইভা আহমেদ, ফারিহা আহমেদ, শাহাব উদ্দিন, মৌমিতা দেবনাথ, আব্দুর রাহিম, দেবলিনা স্নেহা, সূর্য দেবনাথ, নওসিন রামিছা, আদিল, নূরে নুজাত মৌমি। সঙ্গীতশিল্পী অজয় মুখাজির্র নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নবগঠিত নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মনোমুগ্ধকর আবৃত্তি সন্ধ্যার মধ্য দিয়ে নবীনগরে আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৭:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩