ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

সরাইল মহিলা কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

সরাইল মহিলা কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজের ৯৩ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আগামী ১৭ আগস্ট তারা ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবেন। এ উপলক্ষে আজ শনিবার সকালে কলেজ মিলনায়তনে প্রভাষক মো. রূহুল আমীন রূবেলের সঞ্চালনায় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহফুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মো. নোমান মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ, লোখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, প্রতিষ্ঠাতা সদস্য এস.এম ফরিদ, প্রভাষক মো. শফিকুর রহমান, অভিভাবক মো. মোজাম্মেল পাঠান, ন্যাপ নেতা আব্দুল জব্বার, পরীক্ষার্থী মোছা. নুসরাত পাঠান ও শাহিদা আক্তার। এছাড়াও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, প্রভাষকবৃন্দ ও অভিভাবকরা উপসি’ত ছিলেন। স্বাধীনতার ৪৮ বছর সরাইল সদরে প্রতিষ্ঠিত একমাত্র মহিলা কলেজটির প্রতিষ্ঠাতাদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, ফলাফল, শিক্ষার্থীদের বক্তব্য, শিক্ষক ও পাঠদানের মান প্রশংসিত। এখানে নৈতিক ও সুশিক্ষা দেয়া হচ্ছে। সকলে মিলে নারী শিক্ষার নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানটির উন্নতি ও অগ্রগতির লক্ষে কাজ করা উচিত। পরে পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়। সবশেষে অতিথিরা কলেজ কর্তৃক দেয়া ক্ষুদ্র উপহার পরীক্ষার্থীদের হাতে তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইল মহিলা কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৮:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩