ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জীবনের ঝুঁকি নিয়েই ফুটবল উপভোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ৩৯৯ বার পড়া হয়েছে

সরাইলে জীবনের ঝুঁকি নিয়েই ফুটবল উপভোগ!

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মানুষদের ফুটবল প্রেম অনেক পুরাতন। বিশেষ করে গ্রাম এলাকার শিশু কিশোর যুবক বৃদ্ধ সকলকেই দ্রূত কাছে টানে ফুটবল। বর্তমানে সরাইলে ফুটবল টুর্নামেন্টের সিজন চলছে। প্রত্যেক জায়গায় প্রতিটা খেলায় রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করেই দর্শকদের বাঁধভাঙ্গা জোয়ার কমন বিষয়। গত বৃহস্পতিবার উপজেলার অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে চলমান টুর্নামেন্টের একটি খেলায় দর্শক উপস্থিতি ও অবস্থান ভাবিয়ে তুলেছে অনেককে। অনেকের গাঁয়ে কাঁপন ধরেছে। অনেক অভিভাবককে নিচ থেকে চিৎকার করতেও দেখা গেছে। মাঠের পাশের তিনতলা ভবনের ছাদ। ছাদে সিঁড়ির কক্ষের ছাদ। টিনের ঘরের চালা। পাশের গাছের মগডালে ঝুলে অবস্থান। বিভিন্ন বয়সের দর্শক একেবারে জ্যাম। বসায় বা চলায় ফেরায় একটু এদিক সেদিক হলেই দূর্ঘটনায় নিশ্চিত প্রাণহানির শঙ্কা রয়েছে। মুহুর্তের মধ্যে জীবন চলে যেতে পারে তা জেনেও শুধু ফুটবলের আকর্ষনে দর্শকদের এমন ঝুঁকিপূর্ণ অবস্থান। একাধিক আয়োজক জানান, আমরা নিরূপায়। আমাদের কথা তো কেউ শুনে না। না করলে অনেকে ক্ষুদ্ধ হয়। এ বিষয়ে সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান বলেন, প্রত্যকটা ইউনিয়নে খেলার জন্য মাঠ ও গ্যালারী একান্ত প্রয়োজন। এই প্রয়োজন মিঠাতে পারলে মাদকের ভয়াবহতাও কমে আসবে। জায়গার অভাবে ফুটবল প্রেমিরা এমন ঝুঁকি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জীবনের ঝুঁকি নিয়েই ফুটবল উপভোগ!

আপডেট সময় : ০৬:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩