ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

সরাইলে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মান্ডার ইসমত আলী ও ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন। আজ বুধবার বিকেলে দুইজনের যুক্ত স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁরা এ অভিযোগ তুলেন। অজ্ঞাত ব্যক্তিরা বস্তা ভরে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তারা। উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১২৫ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, কম্বলগুলো আজ বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। তবে বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী (২০১৪ সালে নির্বাচিত কমান্ডার) ও আনোয়ার হোসেন (২০১৪ সালে নির্বাচিত ডেপুটি কমান্ডার) লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ তুলেন সংরক্ষিত ৩১২ (ব্রাহ্মণবাড়িয়া) মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম মনগড়াভাবে গোটা কয়েক মুক্তিযোদ্ধাদের মাধ্যে কিছু কম্বল বিতরণ করেন। বাকি কম্বলগুলো বস্তাবন্দি করে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে গেছেন। তখন আমরা দুইজনসহ ২০/২৫ জন মুক্তিযোদ্ধা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে অবস্থান করছিলাম। এ ব্যাপারে আমরাদেরকে কিছুই জানানো হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সওয়ার উদ্দীন বলেন, আজ বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বীর মুক্তিযোদাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার ১২৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মধ্যে ৫০ জনের মতো উপস্থিত ছিলেন। এ ছাড়া ২০/২৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপিস্থিত ছিলেন। বাকি কম্বলগুলো অনুপস্থিত মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা হয়েছে। বিতরণের পর বাকি কম্বল কে নিয়ে গেছেন আমি জানি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৭:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩