ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত।

সরাইলে দুই অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার; মোবাইল ফোন ও নগট টাকা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৪২৯ বার পড়া হয়েছে

দুই অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইলে অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলার সময় জালাল মিয়া (৩২) ও হাসান আলী (৩৮) নামের ২ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত মঙ্গলবার দিবা গত গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের আরিফাইল এলাকার মুদির দোকানে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, সম্প্রতি সরাইলের কিছু এলাকায় কয়েকটি চক্র অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলা চলছে। এরা যুব সমাজকে চরম ভাবে ধ্বংস করছে। সেই সাথে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার পাশাপাশি দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের প্রাতঃ বাজার থেকে স্বল্প নোয়াগাঁও যাওয়ার সড়কের পাশে আরিফাইল এলাকার সাঈদ মিয়ার মুদির দোকানে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ স্বল্প নোয়াগাঁও গ্রামের আব্দুল বাছিরের ছেলে জালাল ও দক্ষিন আরিফাইল গ্রামের আবুল কাশেমের ছেলে হাসানকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করেন পুলিশ। পরে তাদের কাছ থেকে ২টি মুঠোফোন সেট ও নগদ ৬৩১০ টাকা উদ্ধার করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে দুই অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার; মোবাইল ফোন ও নগট টাকা উদ্ধার

আপডেট সময় : ০৭:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২