ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

শারদীয় দূর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সরাইল থানার মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ৬৪৬ বার পড়া হয়েছে

puja

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

আসন্ন শারদীয় দূর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আজ শনিবার সকালে সরাইল থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউপি চেয়ারম্যান ও উপজেলার ৪৮টি পুঁজা মন্ডপের কমিটির সভাপতি সম্পাদকসহ শতাধিক দায়িত্বশীল লোক উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান। এস আই আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শিহাবুর রহমান, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা পুঁজা উদ্‌যাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবদাস সিংহ রায়, সম্পাদক ঠাকুরধন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, মোস্তাফিজুর রহমান মিষ্টার। এর আগে উম্মূক্ত আলোচনায় অংশ গ্রহন করেন দিলীপ বণিক, বিধান চন্দ্র, পরিমল দাস, নয়ন দেবনাথ, ইন্দ্র, সঞ্জয় দত্ত ও বিশ্বরঞ্জন মল্লিক। সভায় বিভিন্ন প্রস্তাব ও সমস্যার কথা শুনে প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এবার পুঁজার আগেই সমগ্র দেশের ন্যায় প্রত্যেক ইউনিয়ন ও উপজেলায় সম্প্রীতি সমাবেশ হয়েছে। পুঁজার সংগে সম্পৃক্ত দায়িত্বশীলদের আরো সচেতন করার লক্ষ্যেই আজকের মতবিনিময় সভা। প্রশাসনের লোকজন সর্বসময় আপনাদের পাশে ছিল ও থাকবে। কোন ধরণের গুজবে কান দিবেন না। প্রতীমার স্থান পবিত্র রাখবেন। মন্ডপের আশপাশ কোন সময় জনমানব শুন্য রাখবেন না। সর্বসময় ভলান্টিয়ার ও আপনারা সতর্ক থাকবেন। সরকারের দেয়া সকল নির্দেশনা মেনে পুঁজা উদ্‌যাপন করবেন। ফেসবুকে মিথ্যা ও উস্কানিমূলক লেখায় কান দিবেন না। বরং তাদের আইনের আওতায় আনতে সহায়তা করূন। পুলিশ প্রশাসন ২৪ ঘন্টা আপনাদের পাশে থাকবে। যেকোন সমস্যায় যেকোন সময় প্রত্যেক ইউনিয়নের বিট অফিসারকে জানাবেন। প্রয়োজনে অফিসার ইনচার্জকে জানাবেন। পুঁজায় মহল বিশেষের ষড়যন্ত্র কোন ভাবেই সফল হতে দেবে না পুলিশ। যেকোন অপ্রীতিকর ঘটনার জন্য প্রথম জবাবদীহি করতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের। পুলিশ কোন ধরণের অনিয়ম, উস্কানি ও উশৃঙ্খলতা মেনে নিবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শারদীয় দূর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সরাইল থানার মতবিনিময় সভা

আপডেট সময় : ১১:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২