ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

সরাইলে স্বেচ্ছাসেবক লীগের ৪ ইউপি আহবায়ক কমিটি বিলুপ্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২ ৬৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবক লীগের ৪ ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ৯ মে সোমবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আমিন খান সহ ৫ জন যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে দলীয় প্যাডে লিখিত কমিটি বিলুপ্তির পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। লিখিত বিজ্ঞপ্তি ও দলীয় একাধিক সূত্র জানায়, তৃণমূল স্বেচ্ছাসেবক লীগকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে ৩ মাস সময়ের মধ্যে প্রত্যেক ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল ইউনিয়ন আহবায়ক কমিটি গুলোকে। দীর্ঘ ৩ বছর পরও পাকশিমুল, চুন্টা, শাহজাদাপুর ও পানিশ্বর ইউনিয়ন আহবায়ক কমিটির নেতারা তাদের ওয়ার্ড কমিটি গুলো করতে ব্যর্থ হয়েছে। তাই ওই চার ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. ছারোয়ার আহমেদ চৌধুরী বলেন, বর্ধিত সভা করেছি। ওয়ার্ড কমিটি করে জমাও দিয়েছি। এরপরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কমিটি বিলুপ্ত করার ঘোষণা গঠনতন্ত্র পরিপন্থী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আমিন খান বলেন, তিন মাসের স’লে তিন বছরেও ওয়ার্ড কমিটি করতে পারা চরম ব্যর্থতা। আর এজন্যই ওই চার ইউনিয়নের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে স্বেচ্ছাসেবক লীগের ৪ ইউপি আহবায়ক কমিটি বিলুপ্ত

আপডেট সময় : ০৯:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২