ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকিতে জিডি

সরাইলে সাড়ে ১১ হাজার লিটার সয়াবিন তেল মজুদের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ৩৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এক ব্যবসায়ির গুদামে সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল মজুদ পেয়েছেন। তেলের ক্রাইসিস ও মূল্য বৃদ্ধির এই সময়ে উল্লেখযোগ্য পরিমান সয়াবিন তেল মজুদ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহানা নাসরিন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সরাইল উপজেলা সদরের বিকাল বাজারের ‘বিসমিল্লাহ অয়েল ভান্ডার’-এর মালিক রমজান মিয়ার গুদামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে সেখানে সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল পান আদালত। বর্তমানে বাজারে নিয়মিত সয়াবিন তেলের সংকট দেখা দিচ্ছে। অনেক ব্যবসায়ি মূল্যও নিচ্ছেন বেশী। এমন পরিস্থিতিতে ওই গুদামে বিপুল পরিমান তেল রাখার দায়ে ভ্রাম্যমান আদালত রমজান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। রমজান মিয়া জরিমানার টাকা পরিশোধ করেছেন। আদালত রমজান মিয়াকে দ্রূত ওই গুদামের তেল বিক্রি করে খালি করার নির্দেশ দিয়েছেন। এর ব্যতিক্রম হলে আবারও ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সব তেল জব্দ করার হুঁশিয়ারি দিয়েছেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহানা নাসরিন বলেন, উপজেলার বড় বাজার গুলোতে এ ধরণের অভিযান নিয়মিত চলবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে সাড়ে ১১ হাজার লিটার সয়াবিন তেল মজুদের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২