ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

সরাইলে বাসের পেছনে প্রাইভেটকারের ধাক্কা; নিহত-১, মহাসড়কে যানজট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ৪৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে যাত্রবাহী চলন্ত বাসের পেছনে প্রাইভেটকার সজোরে আঘাত করায় একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন। আজ শুক্রবার সকালে মহাসড়কের বাড়িউড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ আটক করেছে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত যাত্রীর নাম দুলাল ভূঁইয়া প্রকাশ দুলো ভূঁইয়া (৬০)। তিনি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিরকান্দি গ্রামের আবদুর রহমান ভূঁইয়ার ছেলে। মৌলভী বাজার জেলা শহর থেকে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে করে শুক্রবার ভোরে দুলাল ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড মোড়ের উদ্যেশ্যে রওনা দেয়। সাথে ছিল তাঁর ছেলে হানিফ ভূঁইয়াসহ ৪ জন। গাড়িটি মহাসড়কের সরাইলের বাড়িউড়া এলাকায় এসে যাত্রীবাহী একটি চলন্ত বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে বিকট শব্দে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুলাল ভূঁইয়া। আহত হন হানিফ ভূঁইয়া, জাবেদ মিয়া (২৮), নাজমুল হোসেন (৩০) ও দীন ইসলাম (২৬)। এদের মধ্যে দীন ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরই পালিয়ে যায় বাসের চালক। প্রা্‌ইভেট কারটি সড়কের উপর আটকে পড়ায় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজট লেগে যায়। দূর্ভোগে পড়েন পথচারীরা। হাইওয়ে পুলিশ দূর্ঘটনায় কবলিত কারটি সড়ক থেকে সরিয়ে নিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ থানায় আছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বাসের পেছনে প্রাইভেটকারের ধাক্কা; নিহত-১, মহাসড়কে যানজট

আপডেট সময় : ০৮:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২